ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।  বৃহস্পতিবার (৯ মে) হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মেন্ডি ডেন্টাল রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাকিল, সোহেল ও নিয়ামুল হাসান নয়ন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি কুড়াল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।


এ বিষয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মেন্ডি ডেন্টাল রোডে কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑